Category Archives: My Bengali Poems

বৃষ্টিহীন বৃষ্টির নগরে

ঝির ঝির বৃষ্টিতে চমশার কাচে আশ্রয় নিয়েছে অলস বৃষ্টি ফোটা,
মুছতে ইচ্ছা করছে না।
বৃষ্টির কোন ফোটাতে যখন আলো পড়ছে চোখ আস্তে আস্তে ঝাপ্সা হয়ে যাচ্ছে
আর
চলে যাচ্ছি অচেনা কোন নগরে
যেখানে
জেগে থাকি বৃষ্টিহীন বছরের পর বছর।

বন্ধু তোর নগরে যদি বৃষ্টি না হয় আমাকে জানান দিস,
রংয়ের হিসাব ভুলে ধার দিয়ে দেবো আমার চমশার কাঁচে জমা বৃষ্টি্র ফোটাগুলো।।

Posted in My Bengali Poems | Tagged | 5 Comments

দেওয়াল

একটা উচু দেওয়ালের সামনে প্রতিদিনই দাঁড়ায় আর
ভাবি এই দেওয়ালটার তৈরি না হলে কি খুব ক্ষতি হতো ?

মাঝে মাঝে ভাবি দেওয়ালটি জবরদস্তি করে ভেঙ্গে ফেলি কিংবা
এতো দূরে পালিয়ে যায় যেখান থেকে আমি চাইলেও এই দেওয়ালের কাছে আসতে পারবো না … হে হে

ধরে নিলাম, আমি দেওয়াল ভেঙ্গে ফেলেছি কিন্তু
এইযে এতো বছর ধরে মনের ভেতর আর এক বিশাল দেওয়াল তৈরি হয়েছি সেটার কি হবে ?

ভাবছো আমি নিরাশাবাদী … হে হে না ঠিক তেমনটি নয়, আমি জানি আমি একদিন এই মনের দেওয়ালও ভেঙে ফেলবো, তারপর ?
দেওয়ালের ওপাশে যা আশা করেছিলাম তা থাকবেতো, নাকি সবই ফাঁকি।।

ভাবছি দেওয়ালের প্রতিপালককে ধমক দিয়ে বলি,
ফাজলামি পাইছো, ইচ্ছা হইলো আর দেওয়াল তুলে মজা দেখো না ?
———————————————————————————-
২৫.০৪.২০১০
উৎসর্গঃ একটি অদৃশ্য দেওয়াল এবং তার প্রতিপালককে

Posted in Bangla Blogs, My Bengali Poems | Tagged , , , , , | 7 Comments

স্বপ্ন

হয়তো চাইলেই গল্প- কবিতার মত
এক ঝাঁক বুনো হাঁসের দলে মিশে যাওয়া যায় না। কিন্তু
স্বপ্ন দেখতে তো কোন দোষ নেই, শুধু লাগে সামান্য টুকু সাহস।

উৎসর্গঃ স্বপ্ন দেখার সামান্য টুকু সাহস যাদের নেই

Posted in Bangla Blogs, My Bengali Poems | Tagged , , , | 3 Comments

অস্থিরতা, বিরক্তি আর দিনযাপনের কাব্য

রাস্তার প্রচন্ড জ্যামে বসে থেকে থেকে আমার ভেতর একটা চরম অস্বস্থি জন্ম নেয়,
বিরক্তি আর অসস্থিরতার এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি।।

চায়ের দোকানে প্রচন্ড ভীড়ে চা দিতে দেরি হলে আমার ভেতর অস্থিরতা তৈরি হয়।
কিছুক্ষন … না একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর আমি বিরক্তি নিয়ে উঠে যাই।।
চায়ের দোকানী হেঁকে বলেন… বাজান চা খাবেন না ?

কাজের মাঝ খানে, যখন গভীর মনযোগ দিয়ে কাজ করছি, ধুম করে ইলেক্ট্রিসিটি চলে যায়…
ইউপিএসটা মাত্র এক মিনিট ব্যাকআপ দেয়। আমি বিরক্তি প্রকাশ করতে বলে উঠি, “ধ্যাৎ” !

মাঝরাতে যখন আইএসপির লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন,
আর আমাকে ভোদায় বানিয়ে ইন্টারনেটের লাইনটা অফ হয়ে যায়… আমি গরর ।।

চারিদিকে নিস্তব্ধতা… আমি এক মনে কাজ করে চলি সারা রাত… কিন্তু মাঝে মাঝেই প্রচন্ড
অসস্থি আর অস্থিরতা আমাকে ঘিরে ধরে… ইচ্ছা করে ছুটে বের হয়ে যায় রুম থেকে আর
আহ এক কাপ চা যদি পাওয়া যেত… ঠিক হল লাইফে মাঝ রাতে পলাশীর মোড়ে যেভাবে চা খেতাম :(

অপেক্ষা, উপেক্ষা কোনটাই আমার সহ্য হয়না।
আমি একজন ইমোশনাল-ক্রেজি নিজের রাজ্যে ভবঘুরে!
প্রতিদিন একটু অবসর পেলেই আমি আর দুঃখ মিলে রচনা করি দুঃখবিলাস… মু হা হা ।।

=================================
মানচুমাহারা, ১৪ই অক্টোবর, ২০০৯।

Posted in Bangla Blogs, My Bengali Poems | 4 Comments

ছোট ছোট ঈশ্বরের ঈশ্বর

ছোট ছোট ঈশ্বরের ঈশ্বর

হে ঈশ্বর তুমি আমাদের পাঠালে
আমরা তোমাকে ছোট ছোট খন্ড করলাম !
আমরা তোমার শাখাপ্রশাখার
ভেতর আরও ছোট ছোট ঈশ্বর তৈরি করলাম।
এখন তোমার অনেক নাম ,আমাদের দেওয়া নাম
তোমার নামে আমরা ব্যবসা করি,
তোমাকে প্রতিদিন বিক্রি করি এবং
তোমার নামে ছদ্দবেশে জিকির করি।

হে প্রভু ,আমি অনুতপ্ত এবং
আমি এই ছোট ছোট ঈশ্বরদের দলে মিশে আছি।

হে ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর
তোমারা এক হও,
হে ঈশ্বরদের ঈশ্বর তুমি জেগে ওঠো।

মানচুমাহারা
28.03.06 ,Tuesday

Posted in Bangla Blogs, My Bengali Poems | 1 Comment

স্থির অস্থির গাংচিল

স্থির অস্থির গাংচিল

=======================

সময়ের দীর্ঘপথে আমি স্থির পথিক
আমার দুরন্ত মন ছোট্ট একটা সময়ের বন্ধী।
উলঙ্গ আমি ভবঘুড়ে সারাদিন-প্রতিদিন
ছুটে চলি একই পথে-একই বৃত্তের পরিধিতে।।
স্বপ্ন ছবি মনের রঙে রঙ্গীন করি -আমি এক স্বপ্ন পথিক।
ছায়াঘুমে জড়িয়ে পড়ে বহেম-আমি ছায়া পথ-
ধরে হেঁটে যাই-ছায়া পথিক।।

রংধনুর মায়ায় থেমে যায় আমার অস্থির পথ চলা
ঝোলার ঈশ্বর বাক্স-বন্ধী,আদরের হাসি উদ্বায়ী-
একটু একটু করে ব্যাসার্ধ বাড়ে আমার বৃত্তের ।।

ছোট ছোট নুড়ি করে ধুলার মন চুরি
উড়ে যায় ধোয়াটে আকাশে
হাড়-কাপুনি শীত নগ্ন বাতাসে।।

রুপসী সাদা-বক লুকায় হাসি-সারা গায়ে
মেখে মায়াজাল,
চিকচিকে আলো পিঠে নিয়ে স্তব্ধ মহাকাল।।

স্থির সময়,স্থির পথিক,স্তির গাংচিল ডানা মেলে
স্থির অস্থির বাতাসে।।

…………………………………………

06.11.06
মানচুমাহারা

Posted in Bangla Blogs, My Bengali Poems | 1 Comment

খন্ডিত সত্ত্বা

আমি প্রতিনিয়ত খন্ডিত হই,
খন্ডিত অংশ গুলো আবার খন্ডিত হয়,তারাও আবার খন্ডিত হয় ।
প্রতিটি খন্ড আমার সত্ত্বাকে বয়ে নিয়ে যায়
ওরা আমার চিন্তা বহন করে,আমার ভাবনা গুলোকে ধারন করে
প্রতিটি খন্ড আমার না মেলানো প্রশ্ন নিয়ে তোমাদের দুয়ারে যায়,
কিছু কিছু আমি আমার কাছে ফিরে আসে !
আমি আমার চিন্তা গুলোকে ফিরে পাই,
ওরা আমাকে আশাবাদী করে তুলে,
আমার আত্মবিশ্বাস দৃঢ় হয়,
কিন্তু কিছু কিছু কালের গর্ভে হারিয়ে যায়!
অনন্ত অসীমের তৃষ্ণায় ওরা ছুটে বেড়ায়,
না পাওয়া প্রশ্নোত্তরের আশায় ওরা ভবঘুরে,
ওরা ভবঘুরে ঈশ্বরের পেছনে ঘুরে বেড়ায়,
আমার ভাবনা চুরি করে ওরা ফেরি করে !!
আমি ওদের আমার ভাবনা গুলোকে ফিরিয়ে দিতে বলি,
ওরা দেয় না,
ওরা ফিরে আসে না,
ওদের ধরতেই ছুটে চলেছে মানচুমাহারা।
…………………………………………………
মানচুমাহারা
১,৮,২০০৬

Posted in Bangla Blogs, My Bengali Poems | Tagged , | 3 Comments